‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

 


গ্রেপ্তাররা হলেন- শেরপুরের সদর উপজেলার গাজীর খামার উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মোজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান, সাইফুল ইসলামের ছেলে সাগর, বাচ্চু মিয়ার ছেলে রাকিবুল ইসলাম এবং ফকির মাহমুদের ছেলে আবদুর রহমান। 

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পুলিশের বিশেষ অভিযান চলাকালে ওই পাঁচজন একটি অটোরিকশায় করে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় রাস্তার পাশেই দাঁড়িয়ে থাকা পুলিশ তাদের গ্রেপ্তার করে। শুক্রবার (৬ নভেম্বর) দুপরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তাররা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য। তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৮