কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 


দণ্ডিত ৪ নেতা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আরিফুল ইসলাম ওরফে আরিফ (৪৫), সয়দাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল রাব্বি (৪১), তাড়াশ উপজেলার মহেশরৌহালী গ্রামের গাজী মোবারক হোসেন জিল্লুর ছেলে মোহাম্মদ আলী (৩৫) এবং বিরলহালী গ্রামের শাহ আলমের ছেলে শহিদুল ইসলাম (৪৫)।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে দুই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাই আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৭