সিলেট-কুমিল্লা মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করেছেন নেতাকর্মীরা। 

 


শুক্রবার (৬ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসের নেতৃত্বে এ মিছিল হয়। মিছিলের ছবি-ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

ভিডিওতে দেখা যায়, যুবলীগের নেতাকর্মীরা ব্যানার হাতে নিয়ে মিছিলে অংশ নেন ও বিভিন্ন স্লোগান দেন।

 

মিছিলের ছবি-ভিডিওতে সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মমিন হোসেন, সরাইল উপজেলা যুবলীগ নেতা শেখ মো. মুন্না, সদর যুবলীগ নেতা রেজাউল হক ও নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সহ-সভাপতি কাজী আশিকুর রহমানকে দেখা যায়।

 

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুইয়া জানান, মিছিলের একটি ভিডিও পুলিশের নজরে এসেছে। মিছিলটি কোথায় হয়েছে, কীভাবে হয়েছে পুলিশ বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৩