ছবি: সিলেট ভিউ।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জের আজমিরীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী।

 


সভায় বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রুহুল আমিন, আজমিরীগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাজাহান শেখ, পৌর বিএনপির সভাপতি নেকদার আলী, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, মুক্তিযোদ্ধা রাশেদুল হাসান কাজল চৌধুরী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খালেদুর রশিদ ঝলক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ ও ছাত্রদল নেতা নাঈম আহমেদ প্রমুখ। বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

 

সভায় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/এনামুল/ এহিয়া-০৫