ইতালির রোমে অবস্থিত বালাদেশ দূতাবাসে আজ যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ পালনকরা হয়েছে।
দিবসের কর্মসূচির শুরুতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
.gif)
এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকর্তৃকপ্রদত্ত বাণী পাঠ করা হয় এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইতালিস্থ বাংলাদেশী প্রবাসীগন, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সদস্যবৃন্দ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।
আলোচনায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা, দেশপ্রেম এবং জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব বিশেষভাবে উঠে আসে। একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
দূতবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর অবদানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণকরেন।
তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদেকে ইতিবাচক অবদান রাখার আহবান জানান।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১০




