ছবি: সিলেট ভিউ।
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় কুয়েতের বাংলাদেশ দূতাবাসে উদযাপিত হয়েছে। গত শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় দূতাবাসের হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং কাউন্সিলর মো. শোয়াইব উল ইসলাম তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে কুয়েতে অবস্থিত প্রবাসী বাংলাদেশি সমাজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দিবসটির তাৎপর্য তুলে ধরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ দোয়া করা হয়। বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও জাতীয় জীবনের গুরুত্ব আলোচনা করে বলেন, এই দিনটি আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের পথযাত্রার এক অনন্য প্রেরণা। প্রবাসে দেশের কৃষ্টি ও ইতিহাসকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সিলেটভিউ২৪ডটকম/আলাল/ এহিয়া-০৬




