সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাত পৌণে ৯টার দিকে কানাইঘাটের বীরদল খালোমুড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবলীগ নেতা জুয়েল আহমদ মেয়র (৩৫)। তিনি কানাইঘাটের বীরদল ছোটফৌদ গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাত পৌণে ৯টার দিকে কানাইঘাটের বীরদল খালোমুড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কানাইঘাট থানার সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয় জুয়েলকে। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০১




