ছবিঃ সিলেট ভিউ।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের প্রাঙ্গণ প্রদক্ষিণের পর পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিবের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, গণিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উদয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মানিক রঞ্জন তালুকদার, পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সদস্য মুনসুর উদ্দিন ও মৎস্যজীবী জমির উদ্দিন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/সামিউল/আশিক-০৪




