সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফের বাবা সাবেক ইউপি সদস্য মো. আব্দুল মনিরের স্মরণে মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিমদের খাবার খাওয়ানো, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) পরিবারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।


এ সময় এতিমদের খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা মরহুমের রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

উল্লেখ্য, সাবেক ইউপি সদস্য মো. আব্দুল মনির ২০০৬ সালের ১০ নভেম্বর (শুক্রবার) সিলেট নগরীর রয়েল হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর পরিবারের পক্ষ থেকে দোয়া ও বিভিন্ন ধর্মীয় আয়োজন করা হয়।

সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ তাঁর বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৬