ছবি: সিলেট ভিউ।

হবিগঞ্জের মাধবপুরে সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ জিরা ও চোরাচালানে জড়িত ট্রাকসহ তিন জন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 


আটককৃতরা হলেন- মুজাহিদ (২৪), যোবায়ের (১৮) ও মারুফ আহমদ (১৯)।

 

পুলিশ জানায়, শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর থানাধীন হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান চালায় পুলিশ। এসময় সিলেট থেকে ঢাকাগামী একটি হলুদ রঙের ট্রাক (রেজি. নং: ঝিনাইদহ-ট-১১-১৫১১) তল্লাশি চালানো হয়।

 

তল্লাশিকালে ট্রাকে থাকা ১০৩টি বস্তায় ৩,০৯০ কেজি (কে.এস. গোল্ড) ভারতীয় অবৈধ জিরা উদ্ধার করা হয়। এসময় চোরাচালানে জড়িত ৩ জনকে আটক করা হয় এবং পরিবহণের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৯৯ হাজার ৫শ’ টাকা বলে জানায় পুলিশ।

 

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০২