৫ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইয়ের মরদেহ বাড়িতে এসে পৌঁছলে তাকে দেখে বড় ভাইয়েরও মৃত্যু হয়।
 

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া এলাকায় ছোট ভাই মোহাম্মদ হাসান খান ভাড়া বাড়িতে মারা যান।
 


পরে ছোট ভাইয়ের মরদেহ বাড়িতে এলে তাকে দেখে তার বড় ভাই মোহাম্মদ হাসিম খান একই দিন বিকেল ৩টার দিকে নবকলস গ্রামের নিজ বাড়িতে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা রাহি খান।
 

মৃতরা হলেন- মোহাম্মদ হাসান খান (৫৫) ও মোহাম্মদ হাসিম খান (৬০) উপজেলার মতলব পৌরসভার নবকলস গ্রামের মোহাম্মদ আব্দুর রহমান খানের ছেলে।

নিহতের ভাতিজা রাহি খান বলেন, ‘আমার ছোট কাকা হাসান খান সোমবার সকাল ১০টার দিকে মারা যান। একই দিন বড় কাকা হাসিম খান বিকাল ৩টায় মারা যায়।’
 

নবকলস গ্রামের বাসিন্দা সোহেল প্রধান বলেন, ‘একদিনে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। দুই ভাইকে হারিয়ে পরিবারটি গভীর শোকের মধ্যে পড়েছে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৪