ছবি: সংগৃহিত

সিরাজগঞ্জ সদর ও সলঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


সোমবার (৯ নভেম্বর) রাতে আলাদা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।



গ্রেপ্তাররা হলেন—সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া মহল্লার বাচ্চু সেখের ছেলে ও ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন (২২), সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ মধ্যপাড়ার নুর হোসেন সেখে ছেলে ও ছাত্রলীগ কর্মী আশিক হোসেন (৩৯), কড্ডা কৃষ্ণপুর গ্রামের হযরত আলীর ছেলে ও ছাত্রলীগ কর্মী ইমরুল কায়েস (১৯) ও রায়গঞ্জ উপজেলার সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন বাদশা (৫০)।


সদর খানর ওসি রাকিবুল হাসান বলেন, ‘সোমবার রাতে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ছাত্রলীগের নেতাকর্মী সাদ্দাম হোসেন, আশিক হোসেন ও ইমরুল কায়েসকে আটক করা হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


সলঙ্গা থানার ওসি আসলাম আলী বলেন, ‘সোমবার রাতে নাইমুড়ি বটতলা এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি আকমল হোসেন বাদশাকে গ্রেপ্তার করা হয়।


মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৮