মৌলভীবাজারের রাজনগর উপজেলা ভূমি অফিস থেকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়েছে সহকারী কমিশনার (ভূমি) মিজ ফারজানা হোসেনকে। তিনি রাজনগর উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
 

১০ নভেম্বর সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।
 


প্রজ্ঞাপন অনুযায়ী, ফারজানা হোসেনকে শান্তিগঞ্জ উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে। 
 

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০২