সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা যুবদল নেতা মরহুম নুরুল আলমের রুহের মাগফিরাত কামনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ মাগরিব সিলেট নগরীর উপশহরস্থ পার্টি অফিসে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

এতে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়সর আহমেদ, সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. পলাশসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯