ছবি: সাজ্জাদ খানের ফাইল ছবি।
সুনামগঞ্জ জেলা শহর থেকে পরিবারসহ বাড়ি ফেরার পথে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ খানকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জগন্নাথপুর পৌর পয়েন্টে সাজ্জাদ খানের গাড়ি থামিয়ে তাকে আটক করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সাজ্জাদ খান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মিরপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শহর থেকে পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথিমধ্যে জগন্নাথপুর পৌর পয়েন্টে তার গাড়ি থামায় পুলিশ। পরে সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি মোখলেছুর রহমান জানান, মিরপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ খানকে পৌর পয়েন্ট থেকে আটক করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১৬




