ছবি: সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমায় রুমন আহমেদ (১৪) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন মোছারগাঁও এলাকায় মাহমুদ আলীর ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রুমন বিশ্বনাথ উপজেলার মিরেরচক গ্রামের আক্তার হোসেনের ছেলে। সে পরিবারের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকত।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এবিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, ঘটনাটি আত্মহত্যা। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, তা এখনো জানা যায়নি।
সিলেটভিউ২৪ডটকম/নুরুল/মআস-১৩




