মৌলভীবাজারের রাজনগরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মিনাজ মিয়াকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।

রাজনগর উপজেলা ছাত্রদলের নেতা মাহবুব আল জামালের করা মামলায় তাকে আটক করা হয়েছে।


শুক্রবার বিকালে তাকে আটক করে।

এর আগে পাঁচগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মারুফ আহমদ স্বপনকেও তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ভোররাতে মৌলভীবাজার-রাজনগর-সিলেট আঞ্চলিক সড়কের রাজনগর অংশের একটি স্থানে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি শেষে এসব কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।

এদিকে রাজনগর উপজেলার চাটুরা ও নন্দীউড়া এলাকায় সড়কের ওপর গাছ কেটে ফেলে রাখায় যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছ দুটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
এ ঘটনায় রাজনগর উপজেলা ছাত্রদল নেতা মাহবুব আল জামাল বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ ১০৭ জনকে আসামি করেন। মামলায় উল্লখ করা হয়, 'বিবাদীগন সহ অজ্ঞাতনামা ৮০/৯০ জন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের কতিপয় নেতাকর্মী রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে সর্বদা লিপ্ত। উল্লেখিত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যগণ রাষ্ট্রের ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে জন সাধারনের ক্ষতি করার লক্ষ্যে ও নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে সমবেত হইয়া তাহাদের হাতে দেশীয় ধারালো অস্ত্র, লাঠিসোঠা এবং ইট-পাটকেল নিয়া মনসুরনগর ইউপির চাটুরা পয়েন্টে রাজনগর-
মৌলভীবাজারগামী আঞ্চলিক মহাসড়কে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়া সড়কের পাশে থাকা একটি রেন্ট্রি গাছ কেটে সড়কে ফেলে গাড়ী চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং টায়ারে আগুন জ্বালাইয়া ভীতিকর পরিবেশ সৃষ্টি করে....।' পরে রাজনগর ইউপির অর্ন্তগত নন্দীউড়ার উদনা ব্রীজ সংলগ্ন স্থানে রাজনগর টু সিলেটগামী আঞ্চলিক মহাসড়কে উদনা ব্রীজ সংলগ্ন স্থানে রাজনগর টু সিলেটগামী আঞ্চলিক মহাসড়কে একটি বেলজিয়াম গাছ কেটে রাস্তার উপরে ফেলে গাড়ী চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিভিন্ন ধরনের সরকার বিরোধী উস্কানিমূলক শ্লোগান দিয়ে হাতে লাঠিসোঠা, ইটপাটকেল নিয়া জনমনে আতংক সৃষ্টির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম করে।"

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী বলেন, মিরাজ মিয়া এ মামলার ৯ নম্বর আসামি। এটা আগে গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।


সিলেটভিউ২৪ডটকম/সোহেল/এসডি-০৪