ছবি: সিলেটভিউ।
গোলাপগঞ্জে সনাতন সেবক সংঘের ১৫ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে অসীম চন্দ্র পালকে সভাপতি ও স্বপন কান্তি করকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (নভেম্বর) গোলাপগঞ্জ পৌর এলাকার ছিটা ফুলবাড়ি শ্রীশ্রী রাধামাধব জিউর মন্দির ও শ্রীশ্রী দুর্গা মন্দিরে সংগঠনের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার অমিয় ভূষণ পাল। সদস্য সচিব অমল কুমার নাগ সঞ্চালনায় এ সময় সুভাষ চক্রবর্তীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচন কমিশন কর্তৃক গঠিত ৫ সদস্যবিশিষ্ট সাবজেক্ট কমিটির যাচাই-বাছাই শেষে সংগঠনের সংবিধানের ১০ নম্বর অনুচ্ছেদের ১০.২ ধারা অনুযায়ী নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার দেবনাথ, সহ-সভাপতি শিবু প্রসাদ দাস, অসীম কান্তি তালুকদার ও দীপক দেব, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. সুশীল হালদার, সহ-সাংগঠনিক সম্পাদক গোপাল মালাকার, অর্থ সম্পাদক শ্যামল বৈদ্য, দপ্তর সম্পাদক নিক্সন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঝন্টু দাস এবং ধর্ম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কমল কৃষ্ণ চক্রবর্তী।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, প্রনজিৎ চন্দ ও সাথী রানী বৈদ্যসহ অন্যান্যরা। ৫ সদস্যবিশিষ্ট সাবজেক্ট কমিটির সদস্যরা ছিলেন অমল কুমার নাগ, হিরেন্দ্র চক্রবর্তী, প্রফুল্ল কুমার সরকার, সমীরণ মালাকার ও শশধর দাশ।
অনুষ্ঠানের শেষপর্বে প্রধান নির্বাচন কমিশনার অমিয় ভূষণ পাল নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।
সিলেটভিউ২৪ডটকম/হারিছ/মআস ১০




