ছবি: সংগৃহীত
সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর ও ফিউজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৯। অভিযানে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) ভোরে কানাইঘাটের নুনছড়া চা বাগানসংলগ্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিকেলে বিজিবি-১৯-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুহেল আলম।
তিনি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার রয়েছে। চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৬




