বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্ট শুরুর আগের দিন নিজেদের একাদশ ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। প্রায় দুই বছর পর সুযোগ পেয়েছেন জুবাইর হামজা ও ড্যান প্যাটারসন। চার পেসার ও এক স্পিনার নিয়ে খেলবে প্রোটিয়ারা। 

 


ঘরের মাঠে বরাবরই পেস বান্ধব উইকেটে খেলে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষেও বাড়তি সুবিধা পেতে এমন উইকেটই করতে পারে স্বাগতিকরা। একাদশ দেখেই সেই ধারণা পাওয়া যাচ্ছে। দুই প্রিমিয়ার পেসারের সঙ্গে আরো দুই পেস বোলিং অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে তারা। 

 

ওয়ান্ডারার্স স্টেডিয়ামে রবিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এর আগের সংবাদ সম্মেলনে নিজেদের একাদশ ঘোষণা করেন প্রোটিয়া অধিনায়ক। 

 

চার পেসারের একাদশে প্যাটারসনের সঙ্গে আছেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও ভিয়ান মুল্ডার। এদের মধ্যে শেষ দুজন মূলত পেস বোলিং অলরাউন্ডার। স্বাগতিক একাদশে একমাত্র স্পিনার সাইমন হার্মার।

 

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশ-

এইডেন মার্করাম, মার্কোস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা, ম্যাথু ব্রিটজকে, উইয়ান মুল্ডার, রায়ান রিকেলটন, মার্কো জানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও ড্যান প্যাটারসন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১০