ছবিঃ সংগৃহীত ছবি।
হবিগঞ্জের বাহুবলে হামজা চৌধুরীর গ্রামের বাড়িতে বড় পর্দায় খেলা দেখছেন স্নানঘাট গ্রামের মানুষ। শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলছে বাংলাদেশ।
সাফ চ্যাম্পিয়নশিপের হাই ভোল্টেজ ম্যাচটি বড় পর্দায় দেখার ব্যবস্থা করেছেন হামজার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী। তিনি শারিরিক অসুস্থতার জন্য ঢাকায় যেতে পারেন নি বলে নিজ বাড়ির আঙ্গিনায় খেলা দেখার ব্যবস্থা করেছেন। এতে পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের লোকজনও একসঙ্গে খেলা দেখছেন।
হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী বলেন, ‘খেলা দেখার জন্য টিকিট পেয়েছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে যেতে পারিনি। তাই বাড়িতেই বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছি। পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের লোকজনও একসঙ্গে খেলা দেখছেন।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৪




