সরকারি মদন মোহন কলেজের সহকারি লাইব্রেরিয়ান আবু তাহের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে অদ্য দুপুর বারোটায় একটি শোকসভা অনুষ্ঠিত হয়।

কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলী হাসান পারভেজ এর সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন- অধ্যাপক মো. আব্দুল হামিদ, অধ্যাপক সুপ্তি চৌধুরী, অধ্যাপক আদিবা খানম, অধ্যাপক হোসনে আরা কালামী, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, অধ্যাপক জেবা আমাতুল হান্না, অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক সুয়েবুর রহমান, অধ্যাপক মো. যুন্নুরাইন।


অফিস কর্মকর্তার মধ্য থেকে বক্তব্য রাখেন, মালেক খাঁন, সহায়ক কর্মচারীর পক্ষে বক্তব্য রাখেন কলেজ সহায়ক কর্মচারী ঐক্য ফ্রন্টের সভাপতি, হাবিবুর রহমান এবং হেলাল উদ্দিন।

শোক সভার সভাপতি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোছা: তাহমিনা আক্তার বলেন-মানুষ বেঁচে থাকে তাঁর কর্মে। অকাল প্রয়াত আবু তাহের ছিলেন একজন সজ্জন, কর্তব্যপরায়ন দায়িত্বশীল সহকর্মী। তাঁর উপর আরোপিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে সে পালন করতো। এমন একজন সহকর্মী আমাদের জাছ থেকে হঠাৎ বিদায় নেয়া খুবই কষ্টের এবং বেদনার। "

শোকসভার সকল বক্তাগণ প্রয়াত আবু তাহের জান্নাতবাসী হোন এই কামনাই করেন এবং শোসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। সভায় দোয়া পরিচালনা করেন অধ্যাপক মো. যুন্নূরাইন।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি