ছবি: সংগৃহিত
কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রৌমারী বাজার এলাকা থেকে উপজেলা কার্যক্রম নিষিদ্ধ জাতীয় শ্রমিক লীগের সক্রিয় সদস্য শহিদুর রহমানকে (৪৩) গ্রেপ্তার করে রৌমারী থানা পুলিশ। গ্রেপ্তার শহিদুর রহমান রৌমারী বাজার এলাকার বাসিন্দা।
অন্যদিকে, বিকেল ৩টার দিকে চর রাজিবপুর থানা পুলিশ উপজেলার কাচারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা মাহমুদুল হাসান সাজুকে (৩৯) গ্রেপ্তার করে। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক এবং কাচারিপাড়া এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, আসামিকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে চর রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, আসামিকে ইতোমধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০১




