বিএনপি নেতা, আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার উপদেষ্টা, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেটের আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সাবেক চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা মাহবুব চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদ ফিরে আসার আর কোনো সুযোগ নেই। এ দেশের মানুষ আর ফ্যাসিবাদকে গ্রহণ করবে না। যারা আমাদের মা-বোনদের এতিম করেছে, ভাইদের হত্যা করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে, দেশের অর্থনীতি ও ব্যাংকব্যবস্থা ধ্বংস করেছে, তাদের সঙ্গে জাতি আপস করবে না। গত কয়েক দিনে আবারও তারা তাণ্ডব চালিয়েছে, বাড়িতে বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার ঘটনা ঘটিয়েছে। সরকারি প্রতিষ্ঠান, চলন্ত যানবাহনের যাত্রীদের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ, চালক হত্যা এবং লুটতরাজের মাধ্যমে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদের সেই দৃশ্য মানুষ দেখেছে।
তিনি আরো বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের মাধ্যমে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। ক্রসফায়ারের নামে হত্যা, গুম এবং আয়নাঘর প্রতিষ্ঠার মতো ঘটনা ঘটেছে। একই সঙ্গে দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করে রাজনীতি ও সংসদীয় ব্যবস্থাসহ সবকিছু বিপর্যস্ত করে দেওয়া হয়েছিল। ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধান পরিবর্তন থেকে শুরু করে এমন কোনো ঘৃণ্য কাজ নেই, যা তারা করেনি। ফ্যাসিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন ও সংগ্রাম অব্যাহত থাকতে হবে। জাতীয় সংসদ, সংবিধান ও সামগ্রিক রাষ্ট্রব্যবস্থায় একটি মানবিক ব্যবস্থা প্রতিষ্ঠায় ও ফ্যাসিবাদমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যমুক্ত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে বিএনপি সরকার।
দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীগুতষ্টির নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার সিলেট মহানগরের ৬ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল পূর্ব বক্তব্যে তিনি একথা বলেন।
মিছিলে আরো ছিলেন- ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান আহমদ, সিনিয়ার সহ সভাপতি আনছার আলী, আহছানুজ্জামান শহিদ, হাজি রফিক, বিমল দেবনাথ, বুরহান উদ্দিন, মস্তফা, আব্দুস সাত্তার, লাল মিয়া, জুয়েল প্রমূখ।
মিছিলটি সিলেট জেলা ও মহানগর বিএনপির গণমিছিলে যোগ দেয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১




