সিলেটের মোগলা বাজারে গ্রামীণ ব্যাংকের আরেকটি কার্যালয়ের পাশে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 


বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মোগলাবাজারে ব্যাংকটির একটি শাখার নিচতলার বারান্দায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দুটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক ভবনের বারান্দায় তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। মুহূর্তেই বারান্দায় আগুন জ্বলতে দেখা যায়। তবে ভিডিওতে থাকা ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

 

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে সরাসরি আগুন দেওয়া হয়নি। যে ভবনে ব্যাংকের কার্যালয় রয়েছে, তার নিচতলার বারান্দায় আগুন দেওয়া হয়েছে। ভবনটির দ্বিতীয় তলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয় এবং নিচতলায় কেয়ারটেকার থাকেন। নিচতলার বারান্দায় কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। এতে দুটি প্লাস্টিকের চেয়ার পুড়েছে। এ ঘটনায় ভবনের কেয়ারটেকার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/আশিক-১