সিলেট নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহাজনপট্টির ব্যবসায়ী ফারুক আহমদ ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১টা ১৫ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


তিনি মাছিমপুর নিবাসী মরহুম সুনাই মিয়ার বড় ছেলে। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম ফারুক আহমদের জানাজার নামাজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আসর মাছিমপুর সিএনবি মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০১