ছবিঃ সিলেট ভিউ।

বাজার নিয়ন্ত্রণে রেখে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ‘সফল’ বলে আখ্যায়িত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।  


শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান গত রমজানে মানুষ স্বস্তিতে বাজার করতে পেরেছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগামী রমজানেও একই স্বস্তি বজায় থাকবে।

 

সিলেটের আঞ্চলিক ভাষায় বাণিজ্যমন্ত্রীর প্রশংসা করে হুমায়ুন কবির বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির সাহেবরে সফল এ কারণে কই, তাইন বাজার ঠান্ডা রাখইন সবসময় এবং বাজার আমরার ক্রয় নিয়ন্ত্রণে রাখইন।’

 

তিনি আরও বলেন, ‘গত রোজা তো আরামে খাইছি, আগামী রোজাও আরামে খাইমু। এবং এই ব্যবস্থা করছেন কে? আমরার সিলেটের কৃতী সন্তান, সিলেট-১ আসনের এমপি জননেতা আব্দুল মুক্তাদির।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৩