ছবি: সিলেটভিউ।

সিলেটের জকিগঞ্জে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের মধ্যে দুজন নিয়মিত মামলার আসামি এবং একজন আদালতের পরোয়ানাভুক্ত আসামি।
 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জকিগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।



গ্রেপ্তারকৃতরা হলেন, জকিগঞ্জ উপজেলার মহিদপুর গ্রামের মৃত বশির আলী চৌধুরীর ছেলে বোরহান উদ্দিন ওরফে জামাল (৫৩), বারঠাকুরী ইউনিয়নের দিঘালী গ্রামের জামাল হোসেনের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (২৪) এবং সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের আব্দুর রউফের ছেলে মো. ফয়সল আহমদ কামরান।


জানাযায়, বোরহান উদ্দিন ওরফে জামাল নিয়মিত মামলার আসামি, মোহাম্মদ আব্দুল্লাহ একটি মামলার এজাহারনামীয় আসামি এবং মো. ফয়সল আহমদ কামরান আদালতের পরোয়ানাভুক্ত আসামি।


এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, জকিগঞ্জে অপরাধ দমন, মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০৭