ছবিঃ ফাইল ছবি।

আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরের কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে সফরের তারিখ পরিবর্তন হতে পারে। 

 


সুনামগঞ্জে কান্ট্রি গেমসের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসের মধ্যেই সুনামগঞ্জে যাবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান।

 

শুক্রবার (২৭ নভেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কান্ট্রি গেমস আয়োজনের প্রস্তুতিসভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

তিনি বলেন, ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফরের বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। সফরের তারিখ এগিয়ে আসতে পারে, আবার পিছিয়েও যেতে পারে। তবে চলতি মাসের মধ্যেই প্রধানমন্ত্রী সুনামগঞ্জে আসবেন। চূড়ান্ত তারিখ পরে জানানো হবে।

 

সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমান, পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০১