শ্রমিক ইউনিয়নের মধ্যে চা শ্রমিক ইউনিয়ন দেশের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন। সেই সংগঠনের নির্বাচন আটকে ছিল দীর্ঘদিন থেকে। অবশেষ শনিবার বিপুল উৎসাহ উ্দীপনায় উপজেলার ১৩টি পঞ্চায়য়ের নির্বাচন অনুষ্ঠিত হলো। বেছে নিল নিজেদের নেতাকে। যারা পাশে থাকবে তাদের সুখ-দুঃখে।
 

শনিবার সকাল থেকেই চা শ্রমিক নারী-পুরুষ স্বতঃস্ফ‚র্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। উপজেলার ১৩টি চা-বাগানের ১৩টি ভোটকেন্দ্রে প্রায় ৬ হাজার স্থায়ী চা শ্রমিক ভোটরা ছিলেন। কোথাও বিশৃঙ্খলার কোন খবর শুনা যায়নি।
 


উপজেলা প্রশাসন ও নির্বাচনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, রাজনগর উপজেলায় মোট ১৩টি চা বাগানের ১৩টি পঞ্চায়েতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে ১ লক্ষ ভোটারের মধ্যে রাজনগর উপজেলার ১৩টি চা বাগানের মোট ৫ হাজার ৭৫২ জন স্থায়ী শ্রমিক রয়েছেন। আর তারাই হলেন এ নির্বাচনের ভোটার। তাদের মধ্যে পুরুষ ৩ হাজার ১৩৫ জন এবং নারী ২ হাজার ৬১৭ জন।

তবে, অস্থায়ী শ্রমিকরা এ নির্বাচনে ভোটর নন। সবচেয়ে বেশি ভোটরা রয়েছেন রাজনগর চা বাগানে। সেখানো মোট ভোটার ৯২২জন।
 

এদিকে শ্রমকি ইউনিয়নের নির্বাচন হলেও রাজনগর উপজেলা প্রশাসন তফসিলী যেকোন নির্বাচনের মতোই প্রস্তুতি নিয়েছে।  প্রতিটি কেন্দ্রে সিসিটিভির পাশাপাশি রয়েছে সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে ৪জন পুলিশ সদস্যের পাশাপাশি রয়েছেন ৪জন করে আনসার সদস্য। এছাড়াও ছিল ৩টি মোবাইল টিম। বিজিবি সদস্যদের টীম প্রস্থুত ছিল সার্বক্ষনিক। পঞ্চায়েত সভাপতি, ভ্যালী সভাপতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক পদে মোট ৪টি ভেলটে ভোট নেয়া হয়। ৩ বছর অর্ন্তর এ নির্বাচন হওয়ার কথা থাকলেও চা এ বছর হচ্ছে ৮ বছর পর। এতে শ্রমিকদের মধ্যে ছিল বিপুল উৎসাহ উদ্দীপনা।

ভোট দিতে আসা চা শ্রমিক পারুল দাস বলেন, দীর্ঘ আট বছরের বেশি সময় নির্বাচন না হওয়ায় শ্রমিকদের মধ্যে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করে দেওয়ায় আজ আমরা ভোট দিতে পারছি। এজন্য সরকারের প্রতি কৃতজ্ঞ। আশা করি, ভবিষ্যতেও সরকার আমাদের পাশে থাকবে।
 

উত্তরভাগের চা শ্রমিক দীপক কৈরী বলেন, এই নির্বাচন আমাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। নির্বাচিত কমিটির মাধ্যমে ভ‚মির অধিকার, ন্যায্য মজুরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিগুলো সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে পারব। সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার বলেন, উপজেলায় অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি, কোথাও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। মাথিউড়ায় একটু সমস্যা হয়েছিল সেখানে ফোর্স পাঠানো হয়েছে। কিছু সময়ের মধ্যে ফলাফল চলে আসবে।

 


সিলেটভিউ২৪ডটকম/সোহেল/এসডি-০২