ছবি: প্রতিকী ছবি।

সুনামগঞ্জের মধ্যনগরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তার মধ্যে অন্তন সাতজন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। আহতদের নাম ও পরিচয় পাওয়া যায় নি।

 


শনিবার (২৮ নভেম্বর) দুপুরে মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামে এই ঘটনা ঘটে।

 

জানা যায়, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামে সরকারি খাস জমির দখল নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আদালতে মামলা মোকদ্দমা চলছে। এই মামলা-মোকদ্দমা ও দখল দারিত্ব নিয়ে এর আগেও উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষে ঘটনা ঘছেছিল। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নূরে আলম জিকু ও জলুসা উজ্জল মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমজোড়া ও জলুষা গ্রামের হাওড়ে গেলে উভয় পক্ষের মধ্যে শুরুতে কথা কাটাকাটি হয়।

 

একপর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তারমধ্যে সাতজন টেঁটাবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়। সংঘর্ষের একপযায়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধর্মপাশা ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহা। তিনি বলেন, এ ঘটনার আগেও তারা বেশ কয়েক বার সংঘর্ষে লিপ্ত হয়। জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৭