কাতারে বর্ণাঢ্য আয়োজনে বিশ্বনাথ উপজেলাওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গেল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) কাতারের রাজধানী দোহার স্হানীয় একটি রেস্তোরাঁয় সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ ও বাংলাদেশ কমিউনিটি কাতার’র বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দের উপস্থিতিতে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতার’র সহ সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন কাতার’র সভাপতি মোঃ কপিল উদ্দিন।


বিশ্বনাথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতার’র সভাপতি ফয়েজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান আফছরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন  কাতার’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী বাবু। বিশ্বনাথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতার’র উপদেষ্টা আব্দুল খালিক আজাদ, মাওলানা ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন কাতার এর সহ সভাপতি আবিদুর রহমান ফারুক,  যুগ্ম সাধারণ সম্পাদক মালেক আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের চৌধুরী, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতার এর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন, বিশ্বনাথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সিনিয়র সহ সভাপতি মো: আব্দুল রব, সহ সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আলাউদ্দিন তালুকদার,খায়রুল বাশার রাজু, শেখ আব্দুল রহিম, মহিউদ্দিন আহমদ লাবীব, জয়নাল আবেদীন, ইয়াছির আলম, আবু সাইদ, বিলাল আহমদ, ফারুক মিয়া, আব্দুল হক, ফয়ছল আহমদ,আব্দুল কাদির, কাবুল আহমদ, ফরিদ মিয়া, তাহফিন আহমদ, ইকবাল হুসাইন প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ২০২২-২০২৩ মেয়াদে ফয়েজ আহমদকে সভাপতি ও আমিনুর রহমান আফছরকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ কপিল উদ্দিন।

সিলেটভিউ২৪ডটকম/শোয়াইব/পিডি