মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অভিযোগে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় তিন মাংস বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ জরিমানা আদায় করেন।
সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষ থেকে মাংস বিক্রির নির্ধারিত মূল্য দেয়া রয়েছে। কিন্তু বিক্রেতারা অতিরিক্ত মূল্য আদায় করতে মূল্য তালিকা প্রদর্শন করছে না। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে সানু মিয়া, রেনু মিয়া ও ভাই ভাই স্টোরকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকে সহযোগীতা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একদল সদস্য।
সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-১৭




