মধ্যে প্রাচ্যের দেশ কাতারে বসবাসকারী সিলেট জেলার ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রবাসীদের সংগঠন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতার আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) কাতারের রাজধানী দোহার স্থানীয় একটি রেস্তোরাঁয় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম মিসবাহের প্রয়াত পিতা মরহুম নুরুল ইসলাম বুদু মিয়া ও আপ্যায়ন সম্পাদক কামাল আহমেদের মায়ে'র আত্মার মাগফিরাত কামনা করে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি আবদুল খালিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম মোহাম্মদ হাকিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জালালাবাদ এসোসিয়েশন কাতারের সভাপতি মো. কফিল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জালালাবাদ এসোসিয়েশন কাতার এর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী বাবু।

অনুষ্ঠানে পবিত্র কোরআন হাদিসের এর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন সংগঠন এর সহ সভাপতি মাওলানা সৈয়দ মারুফ আহমদ।

বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন সহ আরও অনেকে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সিনিয়র সহ সভাপতি হাবিবুল ইসলাম এনাম, মোশাররফ হোসেন নয়ন, সহ সভাপতি আব্দুস সালাম, নেয়ামত হোসেন নির্মান, আব্দুল আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ আহমেদ। জালালাবাদ এসোসিয়েশন কাতারের সহ সভাপতি আবিদুর রহমান ফারুক, আবদুল হান্নান পান্না, পংকি মিয়া, আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মালেক আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের চৌধুরী, উপ দপ্তর সম্পাদক সাদ উদ্দিন, অর্থ সম্পাদক বদরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমদ নুর, জুড়ি ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি জুবের আহমেদ।

এছাড়া ও উপস্তিত ছিলেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতার এর সাংগঠনিক সম্পাদক মিথুল, শাহিন, জুবায়ের, কামাল আহমেদ সহ কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মৃতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম আহমদ। এসময় সদ্য প্রয়াত ফেঞ্চুগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা বশির উদ্দিন এর আত্মার মাগফেরাত কামনা করেও দোয়া করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/এসএ/এসডি-১০