নবীগঞ্জে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মরহুম এনামুল হক মোস্তফা শহীদ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় নবীগঞ্জে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য গাজী মোহাম্মদ শাহেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন- মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি জলিল মিয়া, বাহুবল উপজেলা আওয়ামী লীগ সদস্য আয়াত আলী, দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ বাহুবল উপজেলা সাধারণ সম্পাদক আলী হোসেন, বাহুবল উপজেলা যুবলীগ সদস্য সুজন আহমদ লিয়াকত, বাহুবল উপজেলা ছাত্রলীগের সভাপতি দুলাল মিয়া, মাওলানা ফখরুল ইসলাম, আবুল কালাম, খসরু মিয়া, জায়েদ মিয়া প্রমুখ ।

 

সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-০৪