কিশোরগঞ্জের ভৈরবে মসজিদের নৈশপ্রহরী কামাল হত্যা মামলার প্রধান আসামি ওমানকে (৩০) গ্রেফতার করেছে র্যাব।
রোববার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ২৯ জানুয়ারি মাদক ব্যবসাকে কেন্দ্র করে ওমান তার দলবল নিয়ে শহরের ঘোড়াকান্দা এলাকায় ছাত্তার মিয়ার বাড়িতে হামলা চালায়। ওই দিন দুপক্ষের সংঘর্ষ শেষে ফেরার পথে মসজিদের নৈশপ্রহরী কামালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
পরে কামাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের ভাই জামাল মিয়া ২৩ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। মামলার পর থেকেই ওমান পলাতক ছিল।
ভৈরব র্যাব ক্যাম্পের কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, হত্যাকাণ্ডের পর থেকে ওমান পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আজ ভোরে আখাউড়ার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১৭
সূত্র : যুগান্তর




