জাতীয় ভোটার দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বুধবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আলোচনা সভা ও ২০১৯ সালের নতুন ভোটারগণের স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ারের সভাপতিত্বে ও ডাটা এন্ট্রি অপারেটর নাঈম-উর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।
সভা ও কার্ড বিতরণের পূর্বে উপজেলা পরিষদ মাঠে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সঞ্জিত সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, বীর মুক্তিযোদ্ধা মকদ্দুছ আলী, আজিজুর রহমান প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৪৫




