যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আরও ২ দুই হাজার সাতশ বিমান বিধ্বংসী মিসাইল দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। দেশটির একটি সরকারি সূত্র বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।
ওই সূত্র জানায়, জার্মানির সরকার ইউক্রেনে আরও সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তার মধ্যে রয়েছে সোভিয়েতে তৈরি স্টেলা-টাইপ বিমান বিধ্বংসী মিসাইল। বিশেষ ধরনের এই মিসাইল এর আগে পূর্ব জার্মানির কমিউস্টরা ব্যবহার করত বলে ওই সূত্র জানিয়েছে।
এর আগে দেশটির সরকারি সূত্র বুধবার জানিয়েছিল, জার্মানি প্রথম দফায় ইউক্রেনকে এক হাজার অ্যান্টি-ট্যাংক ও আরও পাঁচশ বিমান বিধ্বংসী মিসাইল দিয়েছে।
এদিকে ইউক্রেনে অস্ত্র দেওয়ার মাধ্যমে যুদ্ধরত এলাকায় অস্ত্র না পাঠানোর দীর্ঘদিনের অবস্থান থেকে সরে এসেছে জার্মানি। সেই নাৎসি যুগ থেকেই যুদ্ধবিধ্বস্ত এলাকায় অস্ত্র না পাঠানোর চর্চা করে আসছিল জার্মানি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৯
সূত্র : যুগান্তর




