সুনামগঞ্জের ছাতকে নিজ এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন সিলেট জেলা জজ কোর্টের জিপি, আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট রাজ উদ্দিন। শুক্রবার (৪ মার্চ) বিকেলে দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান বাজারে তাকে সংবর্ধিত করা হয়। স্থানীয় ইয়াছিনবাগ ফাউন্ডেশন তাকে এ সংবর্ধনা প্রদান করে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ (ছাতক -দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, একজন স্বচ্ছ ও স্বজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট রাজ উদ্দিন। আইন পেশাতেও তার ব্যাপক সুনাম রয়েছে।  আওয়ামী লীগের দুর্দিনেও তিনি দলকে এগিয়ে নিতে নিরলস কাজ করেছেন।


ইয়াছিনবাগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট রাজ উদ্দিন বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব  সৈয়দ আহমদ।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আফজান হোসেন, চান মিয়া চৌধুরী, দক্ষিণ খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন, চরমহল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া,নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন আবুল,উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক আব্দুল খালিক।

সভায় ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু, সহ -সভাপতি টুনু মিয়া তালুকদার,সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট সামছুর রহমান, এডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ, সুন্দর আলী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক নাফিস শামস তিয়াস, এলাছ উদ্দিনসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আতিকুর রহমান তালুকদার ও ইয়াছিনবাগ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু রেহান।

সিলেটভিউ২৪ডটকম/মাআ/পিডি