সিলেট শহরতলীর এয়ারপোর্ট বাছাটিলা এলাকার বাসিন্দা রফিক উদ্দিন আর নেই। তিনি ফুসফুসে ক্যান্সার আক্রান্ত ছিলেন আড়াই বছর থেকে। ঢাকায় চিকিৎসা চলাকালিন তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (৪ মার্চ) সকালে তাকে সিলেটে নিয়ে আসার পথে দুপুর দেড়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স ছিলো ৭০ বছর। তিনি ডাক্তার নাজমিন বেগমের পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (৪ মার্চ) এশার নামাজের পর লালবাগ দক্ষিণ পাড়া জামেয়া মসজিদ ও বড়বাজার দারুস সালাম জামেয়া মসজিদে জানাযার নামাজের পর তাকে বড়শালা স্থানে দাফন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ শাদিআচৌ-১৪




