জৈন্তাপুর উপজেলার মাস্তিংহাটি ক্রিকেট ক্লাবের মাঠে ‘২য় নাইট ইনডোর ক্রিকেট টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

ডেফলী বাড়ী স্পোর্টিং ক্লাব বিজয়ী, রানার্সআপ ৪নং বাংলাবাজার ক্রিকেট ক্লাব হয়েছে।


শুক্রবার দিবাগত রাত ১০টায় জৈন্তাপুর উপজেলার মাস্তিংহাটি ইনডোর ক্রিকেট মাঠে মাস্তিংহাটি ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত ২য় নাইট ইনডোর টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য মাহমুদ আলী'র সভাপতিত্বে এবং এমসিসি ক্রিকেট ক্লাবের অধিনায়ক সাব্বির আহমদ'র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- নিজপাট ইউপি আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা মো. হায়দার আলী, হাছিনুল হক হুসনু, আব্দুল মতিন শাহীন, মো. হানিফ আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, সাবেক ইউপি সদস্য আব্দুস শুকুর, ইউপি সদস্য মনছুর আহমদ, হুমায়ুন কবির খাঁন, সাবেক ছাত্রদলের সভাপতি আব্দুল হাসিম প্রমুখ।

এসময় আরোও উপস্থিত ছিলেন- ব্যবসায়ী মো. সিদ্দিক মিয়া, মাস্তিংহাটি ক্রিকেট ক্লাবের সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক রায়হান আহমদ, অর্থ সম্পাদক আহমেদ লোকমান সাদ্দাম সহ অত্র সংগঠনের উপদেষ্ঠা কমিটির সদস্যবৃন্দ।

খেলায় ডেফলীবাড়ী ষ্পোটিং ক্লাব জৈন্তাপুর ৪নং বাংলাবাজার ক্লাবকে হারিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বিজয়ী ও রার্নাস আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।


সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-২৮