কুলাউড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ।

শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় শহরের চৌমুহনী থেকে মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজের পরিচালনায় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সহ সভাপতি ইসরাব আলী ইছই, আব্দুল লতিফ, যুগ্ম সম্পাদক কামরুল হাসান বকস, সাংগঠনিক সম্পাদক আব্দল্লাহ আল মনি, রুহুল আমীনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/ অনি/ শাদিআচৌ-০৪