ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সোমবার (৭ মার্চ) সকাল সোয়া ৯টায় জেলা প্রেসক্লাবের সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের নেতৃত্বে ক্লাব নেতৃবৃন্দ ফুলেল এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
এসময় সিলেট জেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, কার্যনির্বাহী সদস্য ইউসুফ আলী, মিঠু দাস জয়, সদস্য মামুন হাসান, রায়হান উদ্দিন, মো. নুরুল ইসলাম, এম. আর. টুনু তালুকদার, মৃণাল কান্তি দাস, পল্লব ভট্টাচায, সহযোগী সদস্য মো. শহীদুল ইসলাম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




