বিয়ানীবাজারের পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল ফাহাদ (১৬) কে অপরহরণ করে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার দুপুরে পৌরশহরে বিদ্যালয়ের প্রধানগেটের সামনে মানববন্ধন কর্মসূচিতে ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়।


এ সময় সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্দ শিক্ষার্থীরা।

গত ৮ মার্চ সকালে আব্দুল্লাহ আল ফাহাদ নামের ওই ছাত্রকে বিদ্যালয়ের গেট থেকে কৌশলে তুলে নিয়ে যায় স্থানীয় কিশোর সহযোগী চক্র। এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ফাহাদের উপর এমন নির্যাতন চালানো হয় বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত রিয়াদসহ ২ জনকে গ্রেফতার করেছে। আহত ছাত্র ফাহাদ এখনো সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাকিম, সিনিয়র শিক্ষক মাওলানা সাব্বির আহমদ খান, কবির আহমদ, বিপ্লব চক্রবর্তী, সেলিম উদ্দিন, নূরে আলম, সেলিম মিয়া, রোকসানা আক্তার প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/এটিআর/এসডি-১৬