বাংলাদেশ ব্যাংক সিলেট ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ ব্যাংক নিবাস মাঠে অনুষ্ঠিত হয়
সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুনুল হক।
ক্লাব সভাপতি পরেশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ,কে,এম এহসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিজিএম খালেদ আহমদ, শামীমা নার্গিস, সৈয়দ শোয়েবুর রহমান, এ,টি,এম আব্দুল্লাহ, মোঃ আতিকুর রহমান, কালিপদ রায়, মোঃ জাবেদ আহমদ, মোঃ সাইফুল আলম, অবসরপ্রাপ্ত ডিজিএম এম, আফসার উদ্দিন আহমদ ও মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম প্রমুখ।
যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী আকতারের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হাকিম। ক্রীড়াবিদদের শপথ পাঠ করান ক্রীড়া সম্পাদক(বহিঃ) সঞ্জয় দেব সজীব। প্রধান বিচারকের দায়িত্বে ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য দীপাল কুমার সিংহ। তাঁকে সহায়তা করেন সুব্রত দত্ত ও সতীশ চন্দ্র দাস।
প্রধান অতিথি নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুনুল হক উদ্বোধন ঘোষণার পর বেলুন উড়িয়ে শুভ সূচনা করেন। প্রতিযোগিতায় দ্রুততম মানব হন সঞ্জয় দেব সজীব ও মোঃ কামরুল হোসেন সরকার এবং মানবী শিল্পী রাণী দাশ।
ব্যক্তিগত চ্যাম্পিয়ন হন পুরুষ বিভাগে মোঃ ফাহিম মিয়া ও মহিলা বিভাগে জুমারা বেগম। বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ,কে,এম এহসান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৯




