মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ স্কাউটসের ত্রৈবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে এ কাউন্সিল হয়।


কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে উপজেলা স্কাউট এর কমিশনার পদে নির্বাচিত হন বনগাঁও আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস ও সম্পাদক পদে মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাহীদ আলী ৪র্থ বারের মত নির্বাচিত হন। পদাধিকার বলে সভাপতি হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।

উপজেলা স্কাউটস সভাপতি ইউএনও আশেকুল হকের সভাপতিত্বে ও সম্পাদক মোশাহীদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। গেস্ট অব অনার পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুননাহার পারভীন, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, মৌলভীবাজার জেলা স্কাউটস সম্পাদক মো. ফয়জুর রহমান, সাবেক সম্পাদক ওয়াহিদুর রহমান, জেলা স্কাউটসের সহ-সভাপতি স্কাউটস কমিশনার শ্যামল চন্দ্র দাসসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।

সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, প্রধান শিক্ষক আব্দুস সোবহান, সিরাজুল ইসলাম চৌধুরী, অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, মামুনুর রশীদ ভ‚ঁইয়া, মো: সালাউদ্দিন, ফয়সাল আল কয়েস চৌধুরী প্রমুখ।

অন্য পদে সহ-সভাপতি কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, আহমদনগর দাখিল মাদ্রাসার সুপার কাজী মাও: আলম চৌধুরী, কাঠালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, গোবর্ধ্বনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিতা সিনহা, যুগ্ম সম্পাদক পদে ছয়কুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফয়ছল আল কয়েছ চৌধুরী, কোষাধ্যক্ষ পদে কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মঞ্জুর আহমদ আজাদ মান্না।

সদস্য পদে গ্রুপ সভাপতি (মাধ্যমিক) মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সোবহান ও আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউর রহমান চৌধুরী, গ্রুপ সভাপতি (প্রাথমিক) মুন্সীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাহউদ্দিন ও আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, লিডার ট্রেইনার গুঞ্জরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লবী রানী দে, পদাধিকার বলে সদস্য পদে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুননাহার পারভীন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার ও সহকারি পরিচালক মো: আবে হায়াত হাসান (জেলার দায়িত্বপ্রাপ্ত স্কাউটস এক্সিকিউটিভ) মনোনীত হন।

 

সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-৩৪