শুরু হয়েছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা। সোমবার সকাল ১১টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠে এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখবন, কেন্দ্রীয় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস‍্য নুরুল ইসলাম নাহিদ এমপি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন,কেন্দ্রীয় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস‍্য জাহাঙ্গীর কবির নানক।  


মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক  আহমদ হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি উপাধ‍্যক্ষ আব্দুশ শহীদ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস‍্য মুশফিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস‍্য আজিজুস সামাদ আজাদ ডন, সংরক্ষিত নারী সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার সদর আসনের সাবেক সাংসদ সৈয়দা সায়রা মহসীন,

জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মসুদ আহমদ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/টিএফ