জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে সিলেটের বিশ্বনাথে বিদেশ যাত্রা উপলক্ষ্যে তিন প্রবাসী নেতাকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার রাতে দলীয় অস্থায়ী কার্যালয়ে ‘বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আশিকুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন কয়েছ, যুক্তরাজ্যের ব্রাডফোর্ড যুবলীগের সহ সভাপতি পংকি মিয়া’কে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ ও যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মশাহিদ আলী, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া এবং সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী আশিকুর রহমান, দিলোয়ার হোসেন কয়েছ, পংকি মিয়া।
আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত তিন প্রবাসী আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক বন ও পরিবেশ রুনু কান্ত দে, সদস্য আকবর আলী, মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, সদস্য আব্দুল রোশন চেরাগ আলী, ইয়াসিন আলী, মনোহর হোসেন মুন্না, দবির মিয়া, রাজু আহমদ খান, সাইদুল ইসলাম, শামছুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মিনু, আব্দুস ছালাম, মোশাহিদ আলী, শাহনুর আহমদ জয়দু, শেখ ফজর রহমান, উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহবায়ক আমরোজ মিয়া, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি তাজির আলী, শ্রমিক লীগ জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা ফজলু মিয়া, নওশাদ মিয়া, ফয়জুল ইসলাম জয়, মুহিবুর রহমান সুইট, নাসির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, প্রচার সম্পাদক সিজিল মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মিয়া, আরব আলী ইরন, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, জাকির হোসেন মামুন, মিয়াদ আহমদ, মারুফ মিয়া, আশরাফ উদ্দিন, শেখ জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-১৮




