মহান স্বাধীনতা দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘শিক্ষার্থীদের পাশে শিক্ষার্থী’ সংগঠনের উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) বিকেল ৩টায় সিলেট শহরতলীর এয়ারপোর্ট রোডস্থ ফরেস্ট মাঠে এ টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়।  


খেলায় উপস্থিত ছিলেন ‘শিক্ষার্থীদের পাশে শিক্ষার্থী’ সংগঠনের সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি (রেজি নং-১২০৬৮) সিলেট মহানগর সাধারণ সম্পাদক মো. রাশেদ নেওয়াজ, উপদেষ্টা ও জিফরএস এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. নাজমুল হোসেন জীবন, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক মো. ফরিদ উদ্দিন ও রোকন উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সিলেট সদর শাখার সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ আহমেদ।

এছাড়াও সিলেটের বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

খেলায় ৪টি দল অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে লাল ও সবুজের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সবুজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল দল। সবুজ দল সবকটি উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে, জবাবে লাল দল ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় লাল দল।

পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

সিলেটভিউ২৪ডটকম/পিডি