‘জাতীয় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে মৌলভীবাজার’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ‌কোরাস' ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ।


অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুলের সভাপতিত্বে ও মুজাহিদ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান।

এছাড়াও অন্যদের মাঝে বক্তব্য রাখেন মৌলভীবাজারের পিপি ও সিনিয়র সাংবাদিক রাধাপদ দেব সজল, সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, কথা সাহিত্যিক ও সাংবাদিক আকমল হোসেন নিপু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে কোন গ্রন্থ রচনা করা সাহসের বিষয়। যারা লেখেন তারা খুব ঝুঁকি নিয়েই তা করে থাকেন। লেখক খুব ঝুঁকি নিয়ে কাজটি করেছেন। পরবর্তী প্রজন্মের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে ‘‌মুক্তিযুদ্ধে মৌলভীবাজার’ গ্রন্থটি সহায়ক ভূমিকা পালন করবে।


বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রত‍্যন্ত অঞ্চলে যারা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন সেই অবহেলিত মানুষগুলোকে পরবর্তীতে লেখনির মাধ্যমে তুলে ধরা উচিত।

অনুষ্ঠান শেষে অতিথিরা ‘জাতীয় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে মৌলভীবাজার’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

সিলেটভিউ২৪ডটকম/পিডি